ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রকাশ পেল মুন্না খান ও তানিশা'র 'চেংরা বউ'


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ২:৯
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)  বিকাল ৫ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল মুন্না খান ও তানিশা'র 'চেংরা বউ' শিরোনামের নতুন মিউজিক ভিডিও। পুবাইল,গাজীপুরে বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটি লিখেছেন শাহরিয়ার শাওন। সুর ও সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী হিরু ফকির।  ডিওপিতে জুয়েল মাহমুদ ও মিউজিক ভিডিও  নির্মাণ করেছেন নৃত্য পরিচালক প্রিন্স খান।
 
মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, আমি একজন কাতার প্রবাসী ব্যবসায়ি আর প্রবাসীদের কথা মাথায় রেখেই বিভিন্ন মিউজিক ভিডিও তৈরী করাই। কণ্ঠশিল্পী  হিরু ফকির গাওয়া গানটি অসাধারন। হিরু ফকিরের বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিও করেছি।এ গানটি নিয়ে দারুণ ভিডিও নির্মান করেছেন নৃত্য পরিচালক প্রিন্স খান। আমার সঙ্গে মডেল হয়েছেন তানিশা।  আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । আর গানটি মুক্তি পেয়েছে দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
 
মডেল তানিশা বলেন, মডেল মুন্না ভাইয়ের সাথে কাজ বেশ ভালো লেগেছে। অসাধারণ মনের মানুষ তিনি।শাহরিয়ার শাওনের লেখা গানটি অনেক সুন্দর করে গেয়েছেন হিরু ফকির। তাছাড়া গানটির সুর ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে।  নৃত্য পরিচালক প্রিন্স খান যত্ন নিয়েই গানটি তৈরি করেছেন গাজিপুরের বিভিন্ন মনোরম লোকেশনে।  আশা করছি গানটি সবার ভালো লাগবে।
 
নৃত্য পরিচালক প্রিন্স খান বলেন, ' চেংরা বউ' এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে।  গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি ভালো লাগবে।

এমএসএম / এমএসএম

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক