ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সাড়ে ৬ বছর পর মুক্তি পাচ্ছে রিয়াজের সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১২:২৬

রোমান্টিক নায়ক হিসেবে রিয়াজের জনপ্রিয়তা ছিল একসময় তুঙ্গে। অনেক সুপারহিট সিনেমার গানের সুর এখনো মানুষের মুখে মুখে ফেরে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা 'কৃষ্ণপক্ষ'। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছিলেন মেহের আফরোজ শাওন।

ওই বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির মুক্তি পাওয়ার পর কেটে গেছে প্রায় সাড়ে ৬ বছর। চলতি বছর আবার বড় পর্দায় দেখা মিলতে যাচ্ছে রিয়াজকে। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রিয়াজ অভিনীত 'অপারেশন সুন্দরবন' সিনেমা। দীপংকর দীপন পরিচালিত ছবিটির পোস্টার প্রকাশ হয়েছে গতকাল ৮ সেপ্টেম্বর।

ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিয়াজ বলেন, ‘২০১৬ সালে হুমায়ুন স্যারের (হুমায়ুন আহমেদ) গল্পে 'কৃষ্ণপক্ষ' ছবিতে অভিনয় করেছিলাম। মেহের আফরোজ শাওন ছিলেন পরিচালনায়। এরপর আসতে চলেছে 'অপারেশন সুন্দরবন'। এখানে আমি যে ইউনিফর্ম পরে কাজটি করেছি, তার সম্মান রাখার চেষ্টা করেছি। ’

এই সিনেমায় রিয়াজ ছাড়াও সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক, অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ অনেকেই অভিনয় করেছেন।  

অপারেশন সুন্দরবন রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন দীপংকর সেনগুপ্ত দীপন। এটি বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র। র‍্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।

প্রীতি / প্রীতি

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী

কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি

ড্রামা ছেড়ে এবার গোয়েন্দা চরিত্রে রিচা চাড্ডা

‘রেড হট’ অবতারে নজর কাড়লেন মিম