ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিতর্কিতদের বাদ দিয়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ পরিচালক নিয়োগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৩:৩৫

আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পরিচালনা বোর্ডে মামলায় অভিযুক্ত ও বিতর্কিতদের বাদ দিয়ে নতুন ৫ জনকে স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছে হাইকোর্ট। তারা হলেন- অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক সিইও সৈয়দ আবু নাসের বখতিয়ার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুদকের সাবেক পরিচালক মো. শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. মিটফুল করিম, ব্যারিস্টার মো. আশরাফ আলী এবং এনামুল হাসান এফসিএ। মঙ্গলবার (৬ জুলাই) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গত ১৬ জুন বিচারপতির স্বাক্ষরের পর সম্প্রতি আদেশটি প্রকাশিত হয়।

আর্থিক কোম্পানিটির চেয়ারম্যান (আদালত নিযুক্ত) এন আই খান ছাড়া অন্য পরিচালকরা মামলায় অভিযুক্ত। এ কারণে আদালত এ ৫ জনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এ পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রত্যেক বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাদের সম্মানী হিসেবে ২৫ হাজার টাকা করে দিতে ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দেয় হাইকোর্ট।

আদালতে কোম্পানিটির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পরে মো. খুরশীদ আলম খান জানান, কোর্ট কয়েকজন ব্যক্তির নাম দিয়ে জানতে চাইল এদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা আছে কি-না। সেটা দুদককে দিলাম। দুদক দেখল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। কোনো উপযুক্ত আদালত থেকে জামিন না নেয়ার আগ পর্যন্ত তারা আইনের দৃষ্টিতে পলাতক। এ অবস্থায় তারা কোম্পানি চালাবে কিভাবে? এরপর আদালত ভিন্ন কয়েকজনকে স্বাধীন পরিচালক নিয়োগ দেয়।

প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে আলোচনা ওঠার পর আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের অবসায়নে হাইকোর্টে একটি আবেদন করা হয়। হাইকোর্ট ২০২০ সালের ১৯ জানুয়ারি কয়েকটি নির্দেশনাসহ আদেশ দেয়। এমনকি পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি অবসায়ন না করে পুনর্গঠনে নতুন করে পরিচালক নিয়োগ দিল হাইকোর্ট।

জামান / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক