আনুষ্ঠানিকভাবে ডিভোর্স, স্ত্রীকে ১ কোটি রুপি দিলেন হানি সিং
জনপ্রিয় র্যাপার হানি সিং ও তার স্ত্রী শালিনী তালওয়ারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স সম্পন্ন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির সাকেট জেলা আদালতে তাদের ডিভোর্স চূড়ান্ত হয়েছে। শালিনীর সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর তার হাতে এক কোটি রুপির চেক তুলে দিয়েছেন হানি সিং।
গত বছর হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ তোলেন শালিনী তালওয়ার। পরে মামলাও করেন। এই গায়কের কাছে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন শালিনী।
যদিও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন হানি নিং। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি লেখেন, ‘আমার ও পরিবারের বিরুদ্ধে ২০ বছরের সঙ্গী/স্ত্রী শালিনী তালওয়ারের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণিত অভিযোগে খুবই ব্যথিত হয়েছি।
এই অভিযোগগুলোর বেশিরভাগই জঘন্য। অতীতে আমাকে ও গানের কথা নিয়ে সমালোচনা, শারীরিক অবস্থা, মিথ্যা সংবাদ সত্ত্বেও কখনো জনসম্মুখে কোনো বিবৃতি দিইনি। কিন্তু এবার চুপ থাকার কোনো মানেই দেখছি না কারণ অভিযোগ আমার বৃদ্ধ মা-বাবা ও ছোট বোনের বিরুদ্ধে, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। এই অভিযোগগুলো ঘৃণ্য ও মানহানিকর।’
এই গায়ক আরো লেখেন, ‘দীর্ঘ ১৫ বছর এই ইন্ডাস্ট্রিতে আছি এবং অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি। স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক নিয়ে তারা সবাই জানেন। কারণ আমার শুটিং, অনুষ্ঠান, মিটিং সব জায়গাতেই ক্রু মেস্বার হিসেবে সে থাকত। আমার বিরুদ্ধে সকল অভিযোগ অস্কীকার করছি। তবে এ নিয়ে কোনো কথা বলব না কারণ বিষয় এখন বিচারাধীন রয়েছে। বিচার ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি খুব শিগগির সত্য প্রকাশ পাবে।’
পাশাপাশি আদালতের রায়ের আগে তার ও পরিবার সম্পর্কে কোনো খারাপ ধারণা না করতে ভক্তদের অনুরোধ জানান তিনি। এছাড়া অতীতে তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন হানি সিং।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী