কমল হাসানের ছবির প্রিমিয়ারে এসেছিলেন রানি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন ভারতের স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা কমল হাসান। এতে রানির সঙ্গে দেখা গেছে কমল হাসানকে। রানির পাশে হাঁটার সময় কমল হাসানকেও রাজার মতো লাগছিল। কারণ তেমনই ছিল তার সাজপোশাক।
ছবিটি পোস্ট করে কমল হাসান লিখেছেন, ১৯৯৭ সালে রানি এলিজাবেথ ‘মারুধনয়াগাম’র প্রিমিয়ারে যোগ দিয়েছিলেন। এমজিআর ফিল্ম সিটিতে এসেছিলেন তিনি। প্রায় ২০ মিনিট সেটে ছিলেন রানি। তার উপস্থিতি চলচ্চিত্রটির প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল।
১৯৯৭ সাল ভারতের স্বাধীনতা-যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি ছবি ‘মারুধনয়াগাম’ মুক্তি পেয়েছিল ধুমধাম করে। ৮৫ কোটি টাকা বাজেটের ছবি যত না শোরগোল ফেলেছিল, তার চেয়ে স্মরণীয় হয়ে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। ১৯৯৭ সালের ১৬ অক্টোবর, চেন্নাইয়ের এমজিআর ফিল্ম সিটিতে মুক্তি পেয়েছিল ‘মারুধনয়াগাম’।
কমলের সঙ্গে রানিকে অভ্যর্থনা জানিয়েছিলেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী সারিকা এবং তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধি। পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি ‘মারুধনয়াগম’-এ অভিনয়ও করেছিলেন কমল। ১৮ শতকের যোদ্ধা মহম্মদ ইউসুফ খানের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী