উত্তরায় ‘কাচ্চির দাওয়াত’ শুভ উদ্বোধনে তারার মেলা
বরেণ্য অভিনেতা নায়ক ও চলচ্চিত্র শিল্পি সমিতিরি সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, শিল্পি সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় চলচ্চিত্রে সুদিন ফিরতে শুরু করেছে। তিনি বলেন, নির্বাচনের আগে শিল্পি সমিতির বর্তমান কমিটি চলচ্চিত্রের উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছিলো তার অনেকটাই পূরণ করতে পেরেছে। বাকী সময়ে অসমাপ্ত সব কাজ সম্পন্ন করতে প্রচেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন চলচ্চিত্র শিল্প যাতে আবার শক্ত অবস্থানে যেতে পারে শিল্পি সমিতি সে কাজগুলোই করে যাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় উত্তরাস্থ ৭ নং সেক্টরের লেক ড্রাইভ রোডের ৫ নম্বর বাড়িতে অবস্থিত ‘কাচ্চির দাওয়াত’ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রেষ্টুরেন্টের কর্ণধার খোকনের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চিত্র নায়িকা নিপুণ আকতার, নায়ক ফেরদৌস আহমেদ, সাইমন সাদিক, ইমন ও অভিনেতা যাদু আজাদ।অনুষ্ঠানে অতিথিদের মধ্যে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, বীর প্রতীক।
ইলিয়াস কাঞ্চন বলেন, যে কোনো ব্যবসায় সততা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ‘কাচ্চির দাওয়াত’ রেষ্টুরেণ্টের কাচ্চির প্রশংসা করে বলেন, এর স্বাদ সত্যি অসাধারণ। এটি ধরে রাখতে পারলে ব্যবসায় সফলতা আসবে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মাসে নিপুণ, ফেরদৌস, রিয়াজ, ইমনের অভিনীত নতুন ছবি মুক্তি পাচ্ছে। যদিও ইতোমধ্যে সাইমনের অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এছাড়া ইলিয়াস কাঞ্চন ও রোজিনা অভিনীত একটি ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে।
এমএসএম / এমএসএম
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
Link Copied