বলিউডকে অপমান আর ভরাডুবি থেকে বাঁচাল ‘ব্রহ্মাস্ত্র’
দীর্ঘদিন ধরে বলিউডে নেই ভালো কোনো ব্যবসাসফল সিনেমা। উল্টো ধারাবাহিকভাবে ফ্লপ ছবি উপহার দিয়ে যাচ্ছে হিন্দি সিনেমার জগৎটি। বারবার তাদের ভরাডুবি হচ্ছে ভারতের দক্ষিণী ভাষার সিনেমার কাছে। বলিউড তারকাদের হতে হচ্ছে নানাভাবে অপমানিত। সেই অপমান আর ভরাডুবি থেকে বলিউডকে বাঁচাল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনেত্রী ‘ব্রহ্মাস্ত্র’।
সিনেমার প্রথম দিনের আয় দেখে অন্তত এমনটাই মনে করছেন বলিউডের ফিল্ম সমালোচকরা। শুক্রবার ভারত ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জী পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৭৫ কোটি টাকা। বলা হচ্ছে, বয়কটের মিছিল আর নিন্দার ঝড় সামলে সত্যিই উড়ান নিল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’।
৪০০ কোটি টাকা বাজেটের সিনেমা যে উদ্বোধনীতেই মাত করবে, এমনটা আশা করেননি অনেকেই। তবে বলিউডের বক্সঅফিস বিশেষজ্ঞ তরণ আদর্শের মতো চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা অবশ্য দুই সপ্তাহ আগেই এমন একটা ফলের কথা বলে রেখেছিলেন। তখন হুড়হুড় করে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছিল সিনেমার।
প্রযোজক করণ জোহরও পরিচালক অয়নকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘সিনেমা ব্যবসা করতে পারুক বা না করুক, আগেই আমরা জিতে গেছি।’ আসলে নির্মাতাদের জোরটা ছিল সাধনায়, শ্রমে। গত পাঁচ বছর ধরে নিরন্তর সাধনার ফল ‘ব্রহ্মাস্ত্র’। পুরাণ-ফ্যান্টাসির মিশেলে এ সিনেমাকে মনের মতো করে সাজিয়েছেন অয়ন।
হিন্দি ছবিতে এত উন্নত মানের ভিএফএক্সের ব্যবহার এই প্রথম। যার নেপথ্যে রয়েছেন ‘ভিএফএক্স জিনিয়াস’ নমিত মলহোত্র। হলিউডে ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’-এর মতো জনপ্রিয় সিনেমাতে গ্রাফিক্স এবং অ্যানিমেশনের কারিগরি করেছে তার সংস্থা। তাই অনেকে আবার মনে করছেন, চিত্রনাট্যে ফাঁক ঢাকা পড়ে যাচ্ছে ভিএফএক্স-এর কেরামতিতেই।
প্রীতি / প্রীতি
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল