ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাপ আতঙ্কে ববির শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১:৫৫

সাপ আতঙ্কে ভুগছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা। গত কয়েক মাসে একাধিকবার হলে সাপ প্রবেশ করলেও প্রয়োজনীয় প্রতিকার পাননি শিক্ষার্থীরা। সর্বশেষ সাপ দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হারান হলের দুই আবাসিক শিক্ষার্থী। 

শনিবার দুপুর ১টায় শেখ হাসিনা হলের ১০০৩ নং কক্ষে একটি সাপ প্রবেশ। রুমে অধ্যয়নরত এক আবাসিক শিক্ষার্থীর পায়ের নিচ দিয়ে তার চৌকির নিচে ঢুকে পড়ে সাপটি ৷পরক্ষণে সাপের এমন উপস্থিতে সেই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে৷পরে জানা যায় সাপটি গুই সাপ৷ মিনিট ছয়ের বেশি সময় সাপটি ঐ কক্ষে অবস্থান করে,পরে হলের সিকিউরিটি গার্ডের চেষ্টায় সাপটি কক্ষের বাহিরে চলে যায়৷সাপটি বের হওয়ার কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থী  ভয়ে অজ্ঞান  হয়ে পড়ে৷তিনি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যঅন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের  তৃতীয় বর্ষের শিক্ষার্থী৷

পরবর্তীতে তৎক্ষণাত তাদেরকে শেরে বাংলা মেডিকেল কলেজে  ভর্তি করা হয় ৷ চিকিৎসকদের দুইঘন্টা পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হলে পরবর্তীতে হলে নিয়ে আসা হলেও  বর্তমানে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ হলের নিচতলার শিক্ষার্থীরা জানান, গত দুইমাস আগেও জাত সাপ (কেউটে) হলের নিচতলার মেঝেতে পাওয়া যায়৷ হলের প্রভোস্টকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি৷

শিক্ষার্থীরা আরো জানান, গত তিন মাস আগে এই জাতীয় সাপ নিচতলার  বাথরুমের প্রবেশ করে,তখনও হল কর্তৃপক্ষকে জানানো হয়৷তারপরও নিশ্চুপ হল প্রশাসন৷ শিক্ষার্থীদের অভিযোগ হলের পাশে অনেক ঝোপঝাড়, যেটা ঠিকমতো পরিষ্কার করা হয় না৷

এর আগে গত ১৭ জানুয়ারি শেখ হাসিনা হলের নিচতলায়  চোর প্রবেশ করে অবং বেশকিছু মূল্যবান জিনিস নিয়ে যায়৷ এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট রেহেনা পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি৷

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, হলের আশপাশে পরিষ্কার-পরিছন্নের কাজ চলমান৷ এছাড়াও প্রত্যেক হলের আশপাশে কার্বলিক এসিডের  ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে ৷

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?