শাহরুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন স্বরা ভাস্কর
বলিউড বাদশা শাহুরুখ খান, যার পৃথিবীজুড়ে অগণিত ভক্তকুল। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সুপারস্টার হিসেবেও ডাকা হয় তাকে। দুনিয়ার প্রতিটি কোনায় যার ভক্ত রয়েছে। বিশেষ করে নারী ভক্তদের কাছে শাহরুখ যেন এক জীবন্ত দেবতার নাম! পৃথিবীতে সিনেমাপ্রেমী এমন নারী হয়তো খুঁজে পাওয়াই কঠিন যে শাহরুখকে ভালোবাসে না।
তবে এবার সেই শাহরুখ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। জানালেন, শাহরুখের জন্যেই তাঁর প্রেমের জীবন নষ্ট হয়ে গেছে। শাহরুখের রোমান্টিকতা তাঁর জীবনে অপূর্নতা রেখে দিয়েছে। কারণ ছোটবেলা থেকেই স্বরা কারো প্রেমে পড়েননি। আর তার জন্য নাকি দায়ী কিং খান!
স্বরার অভিযোগের তীর অবশ্য শুধু শাহরুখের দিকে নয়, তিনি একই অভিযোগ করেছেন বলিউড পরিচালক আদিত্য চোপড়ার বিরুদ্ধেও, যিনি সিনেমাটি পরিচালনা করেছেন।
সম্প্রতি স্বরা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, খুব কম বয়সে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখেছিলেন তিনি। তারপর থেকেই তিনি খুঁজে চলেছেন তাঁর ‘রাজ’কে। রাজ যে বাস্তবে আদৌ নেই, সে যে আসলে পরিচালকের কল্পনা মাত্র, তা অনেক পরে বুঝেছেন স্বরা।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আদিত্য চোপড়ার পরিচালনায় সেই সিনেমা রীতিমতো সাড়া ফেলেছিল বক্স অফিসে। রাজ চরিত্রে শাহরুখকে নিয়েই কল্পনায় আঁকিবুঁকি কেটেছেন ছোট্ট স্বরা। তাঁর বিশ্বাস ছিল, একদিন তাঁর জীবনেও আসবে রাজ। তিনি হবেন সেই রাজের সিমরান।
স্বরাকে ২০১৮ সালে ‘ভিরে দি ওয়েডিং’-এ কারিনা কাপুর খান, সোনম কাপুর এবং শিখা তালসানিয়ার সঙ্গে দেখা গিয়েছিল, যাদের সঙ্গে তিনি আবার ‘জাহান চার ইয়ার’-এ জুটি বেঁধেছেন। এই চার নারীর মধ্যে বন্ধুত্ব ও বন্ধনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী