জীবনানন্দ দাশের রচিত সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যভাণ্ডার সমৃদ্ধ হয়েছে : ববি ভিসি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড . মো . ছাদেকুল আরেফিন বলেছেন, জীবনানন্দ দাশের রচিত সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যের ভাণ্ডর সমৃদ্ধ হয়েছে । সামাজিক প্রেক্ষাপটে জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম অত্যন্ত প্রাসঙ্গিক। যার দরুন এই দীর্ঘ সময় পরে হলেও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তার সাহিত্যের সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত। তিনি তার এই অমূল্য সাহিত্যকর্মের মাধ্যমে অনন্তকাল বেঁচে থাকবেন কোটি বাঙালির হৃদয়ে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত 'জীবন যন্ত্রণায় জীবনানন্দ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷
আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয় । সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড . মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। প্রধান বক্তা ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পঙ্কজ কুমার সরকার।
বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকমণ্ডলী, অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তরা জীবনানন্দ দাশের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাজাদী।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied