মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে বিজয়ের সিনেমায় সঞ্জয়
কমল হাসান ও বিজয় সেতুপাতি অভিনীত আলোচিত সিনেমা ‘বিক্রম’। লোকেশ কানগারাজ পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এ পরিচালক থালাপাতি বিজয়কে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত হবে এটি। কয়েক মাস আগে নির্মাতা এই ঘোষণা দেন।
এবার জানা গেলো, সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। আর এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেবেন ‘কেজিএফ’খ্যাত এই অভিনেতা। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘সিনেমার চিত্রনাট্যে একাধিক শক্তিশালী খলনায়ক রয়েছেন। সেখানে সঞ্জয় দত্তের চেয়ে আর কে উপযুক্ত হতে পারেন! এ বিষয়ে বেশকিছু দিন ধরে সঞ্জয় দত্তের সঙ্গে কথা বলছিলেন লোকেশ; অবশেষে তাকে চূড়ান্ত করেছেন। সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সঞ্জয়।’
নাম ঠিক না হওয়া এ সিনেমায় আরেকটি খল চরিত্রে দেখা যাবে অভিনেতা-নির্মাতা পৃথ্বিরাজকে। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার