ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

লাইফবয় সাবানের বিজ্ঞাপন প্রচার বন্ধ ও প্রত্যাহার করতে লিগ্যাল নোটিস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১১:৪৮

৭২ ঘণ্টার মধ্যে সব টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লাইফবয় সাবান ব্যবহার করলে ‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও প্রত্যাহার করতে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে অ্যাডভোকেট এসকে ইউসুফ রহমান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিস পাঠান।

আইনজীবী বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় ইউনিলিভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নোটিসে বলা হয়েছে, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে, সেখানে বলা হয়েছে লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবে, যা চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত মানহানিকর।

এই বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে ও খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ, চিকিৎসকরা কোনো পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে এবং তারা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নোটিসে আরো বলা হয়, এই ‘অবমাননাকর’ বিজ্ঞাপন ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া যেমন টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে প্রত্যাহার করা উচিত এবং বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি আর কখনো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বিজ্ঞাপন তৈরি এবং প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। অন্যথায় খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিসে জানানো হয়।

জানতে চাইলে ডা. নওশিন শারমিন পূরবী বলেন, ‘আমি মনে করি এই বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। একজন চিকিৎসক ও সচেতন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা এবং দাবি করছি, ইউনিলিভার এই বিজ্ঞাপন প্রত্যাহার করে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, ‘এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করে তাদের মেধা যোগ্যতাকে অবমূল্যায়ন করে মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে অন্যান্য দেশকে লাভবান করার ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যান্য দেশে লাইফবয়ের বিজ্ঞাপনে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ উল্লেখ করে কোনো মেসেজ দেয়া হয় না।’

প্রীতি / জামান

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর

৮ বছরের গুমজীবনের বর্ণনা দেওয়া ব্যারিস্টার আরমানের জেরা আজ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

মানবতাবিরোধী অপরাধ : আপিলে বাগেরহাটের খান আকরামকে খালাস