ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মানিব্যাগ যখন ক্ষতির কারণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১২:৯

সচরাচর বাইরে বেরুলে সবারই ওয়ালেট বা মানিব্যাগ থাকে প্যান্টের পেছনের পকেটে। কিন্তু মানিব্যাগে কী শুধু টাকা রাখেন? প্রশ্নটির উত্তরে নিশ্চিতভাবেই বলা যায় যে, অধিকাংশই বলবেন ‘না’। কারণ মানিব্যাগে টাকার পাশাপাশি প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় কাগজ, ভিজিটিং কার্ড, ডেবিট/ক্রেডিট কার্ড, কুপনসহ নানা কিছু রাখা হয়। ফলে মানিব্যাগ হয়ে যায় ভারী বা মোটাসোটা।

আর এই মোটা বা ভারী মানিব্যাগ কিন্তু প্যান্টের পেছনের পকেটে রাখাটা ঝুঁকিপূর্ণ। হয়তো বলবেন, এটা আর নতুন কী? কারণ পেছনের পকেট থেকে মানিব্যাগ পিক-পকেট অর্থাৎ চুরি হয়ে যেতে পারে। ফলে টাকার পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ কিছুই হারানোর ঝুঁকি থাকে।

হ্যাঁ, এই ঝুঁকি তো থাকেই। কিন্তু তার পাশাপাশি নতুন আরেকটি ঝুঁকির বিষয়টি এবার জেনে নিন। আর তা হচ্ছে, মোটা মানিব্যাগ পেছনের পকেটে রাখাটা স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ।

নিউইয়র্কের একদল চিকিৎসক হাফিংটোন পোস্টকে জানিয়েছেন, মোটা মানিব্যাগ শারীরিক ভারসাম্য নষ্ট করে। পিঠ, ঘাড়, নিতম্বে বিরুপ প্রভাব ফেলে মোটা বা বেশি ওজনের মানিব্যাগ।

চিকিৎসকরা বলেন, মোটা মানিব্যাগ পকেটে থাকা অবস্থায় বসে থাকার অভ্যাস শরীরের সামঞ্জস্য বা ভারসাম্য নষ্ট করে, বিশেষ করে নিতম্বে বিরুপ প্রভাব ফেলে।

নিউইয়র্কের ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কাইরো প্র্যাকটিক কলেজের ক্লিনিকাল সায়েন্সের অধ্যাপক ড. ক্রিস গুড আরো ভয়ানক তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোটা মানিব্যাগে ওপর বসে থাকলে শিরদাঁড়ায়ও চাপ পড়ে। শিরদাঁড়া ধীরে ধীরে বেঁকে যেতে পারে। পিঠ ব্যথা শুরু হতে পারে। এ ব্যথা নিতম্ব ছাড়িয়ে মেরুদণ্ড ও কাঁধ পর্যন্ত সঞ্চারিত হতে পারে। পাশাপাশি নানা স্নায়ুর সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে সোজা হয়ে বসার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারেন। যা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে পক্ষাঘাতের দিকে।

সুতরাং মানিব্যাগ বেশি ভারী বা মোটা না করাটা স্বাস্থ্যের জন্যও ভালো। পাশাপাশি মানিব্যাগসহ বসে থাকা থেকে বিরত থাকুন। বিশেষ করে টানা অনেক সময় বসে থাকার আগে মানিব্যাগটি পেছনের পকেট থেকে বের করে হাতে বা টেবিলে রেখে দিন। 

প্রীতি / প্রীতি

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১