আলিয়ার সাধের অনুষ্ঠান, নিমন্ত্রিত কারা?
আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। মা হবেন আলিয়া ভাট আর বাবা রণবীর কাপূর। খুব শিগগিরি হতে চলেছে আলিয়ার সাধের অনুষ্ঠান। কাপূর এবং ভাট পরিবারে এখন খুশির হাওয়া। নতুন অতিথি আসছে যে। মা হচ্ছেন আলিয়া ভাট আর বাবা রণবীর কাপূর। এর মধ্যেই চুটিয়ে নতুন ছবির প্রচার সেরেছেন হবু মা আলিয়া। প্রতি দিন নিত্যনতুন পোশাকের আড়ালে স্ফীতদোর একদম স্পষ্ট। নায়িকার দুই মায়ের মধ্যেও আনন্দের শেষ নেই।
মা সোনি রাজদান এবং শাশুড়ি মা নীতু কাপূর ইতিমধ্যেই সাধ খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছেন। সাধ মানেই সেই অনুষ্ঠানে মূলত মহিলাদেরই আমন্ত্রণ থাকে। এ ক্ষেত্রেও তেমনটাই পরিকল্পনা করেছেন আলিয়ার দুই মা। অনুষ্ঠানে অতিথিদের তালিকায় থাকবেন কারিনা কাপূর খান, কারিশ্মা কাপূর, আকাঙ্খা রঞ্জন, নব্যা নন্দ, শ্বেতা বচ্চন-সহ আরও অনেকে। আর আলিয়ার ছোটবেলার বন্ধুরা তো থাকছেনই।
এর আগে লন্ডনে সোনমের জাঁকজমকপূর্ণ সাধের অনুষ্ঠান হয়েছিল। পরে অবশ্য মুম্বাইয়েও বড় করে অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু তা বাতিল হয়ে যায়। হালে বিপাশা বসুর মা-ও সাজিয়ে-গুছিয়ে বাঙালি মতে সাধ দিয়েছিলেন। তবে আলিয়ার ক্ষেত্রে তেমনটা হবে না আশা করা যায়। ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার পর্ব সেরে আপাতত নিজের জন্যই পুরো সময় নায়িকার। এই বছরের শেষেই হবে নতুন অতিথির আগমন।
সূত্র: আনন্দবাজার অনলাইন
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার