ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

৯ দিনে ভারতে গেল ৫১৬ মেট্রিক টন ইলিশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৬

দুর্গোৎসব উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত নয় দিনে ভারতে রপ্তানি হয়েছে ৫১৬ মেট্রিক টন ইলিশ। নতুন করে দুই দফায় আরো ১০টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রপ্তানি হবে মোট ২ হাজার ৯৫০ মেট্রিক টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে।

বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুই দফায় ৫৯টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি হয়েছে ৫১৬ মেট্রিক টন। এর মধ্যে, একদিন সরকারি ছুটি ছিল।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। তবে বেশিরভাগ ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি হবে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দফায় ৪৯টি ও পরে আরও ১০টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এবার ভারতে দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৪৮ টাকা। ভারত ও বাংলাদেশ এই দুই দেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে।’

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, এসব ইলিশ দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

জামান / জামান

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের