ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফের কথিত প্রেমিকের সঙ্গে সোনাক্ষীর ছবি ভাইরাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৪:৫৪

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। তবে অনেকদিন থেকেই বলিপাড়ায় অভিনেতা জহির ইকবালের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন উড়ছে। এদিকে প্রেমের বিষয়টি এই জুটি অস্বীকার করলেও প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন এই জুটি। সেখানে তাদের ক্যামেরাবন্দি করেন অভিনেতা বরুণ শর্মা। 

পরবর্তী সময়ে তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন- ‘ওয়ে হোয়ে একে বলে ব্লকবাস্টার জোড়ি।’ বরুণ ছবিটি পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়। ছবিতে সাদা রঙের বডিকন ড্রেসে দেখা গেছে সোনাক্ষীকে। সাদা ব্লেজারের সঙ্গে এই বডিকন ড্রেস পরেছিলেন তিনি। আর জহির পরেছিলেন কালো প্যান্ট ও সাদা-কালো শার্ট। অনেকেই মনে করছেন সোনাক্ষী ও জহির মুখে কুলুপ এঁটে থাকলেও বরুণ ঠিকই তাদের সম্পর্কের বিষয়ে সিল মোহর মেরে দিয়েছেন।

এর আগেও অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে এই অভিনেতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জহির ইকবাল বলেন, ‘প্রেমের গুঞ্জনের খবরটি পড়ে আমি ও সোনাক্ষী হেসেছি। আমাকে জড়িয়ে এটি প্রথম গুঞ্জন ছিল তাই কীভাবে এর প্রতিক্রিয়া জানাব ভেবে পাচ্ছিলাম না। সোনাক্ষী ও আমি খুব মজা করছিলাম, হয়তো কেউ তা দেখেছে এবং তারপরই গুঞ্জনটি ছড়িয়েছে।’

এই অভিনেতা আরো বলেন, ‘এই ঘটনা যেদিন ঘটে, আমরা পরস্পরকে মেসেজ পাঠিয়েছিলাম কারণ গুগল অ্যালার্ট থেকে নোটিফিকেশন পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? ওই সময় আমি অন্য একজনের সঙ্গে প্রেম করতাম। এটি আমাদের জন্য বিব্রতকর ছিল কারণ সোনাক্ষী জানত আমি কার সঙ্গে প্রেম করতাম।’

‘দাবাং’ সিনেমার মাধ্যম ২০১০ সালে নায়িকা হিসেবে বলিউডে পা রাখেন সোনাক্ষী। অন্যদিকে, ২০১৯ সালে ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় জহিরের। শোনা যায়, সালমান খানের এক পার্টিতেই নাকি দু’জনের পরিচয়। এরপর থেকেই ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তী সময়ে তা প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের