ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নোরা-সিদ্ধার্থের রসায়ন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ বিকাল ৫:৫২

‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে গতবছর রাতারাতি সেলিব্রেটি হয়ে যান শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি দিলোকা ডি’সিলভা। জনপ্রিয় এ গায়িকা এবার গাইলেন বলিউডের ছবির গান। শুধু তাই নয়, তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটি হিন্দিতে গাইলেন তিনি। 

এই গানে দেখা গেলো বলিউড তারকা নোরা ফাতেহি ও সিদ্ধার্থ মালহোত্রাকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘থ্যাংক গড’র ট্রেলার। এই ছবির জন্য ইয়োহানি গাইবেন ‘মানিকে মাগে হিথে’র হিন্দি ভার্সন।

ভারতীয় সংবাদমাধ্যমকে ইয়োহানি জানান, হিন্দি ভাষা শেখাটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান আমি অনেক শুনেছি। ছোটবেলা থেকেই হিন্দি সিনেমার গান শুনি। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান— সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে এসব কখনও করিনি। তাই এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

এদিকে, আইনি বিপাকে পড়েছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘থ্যাঙ্ক গড’। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে সিনেমাটির বিরুদ্ধে। ভারতের উত্তরপ্রদেশের জওনপুর আদালতে এই অভিযোগ দায়ের করেছেন হিমাংশু শ্রীবাস্তব নামের এক আইনজীবী।

‘থ্যাঙ্ক গড’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয় গত ৯ সেপ্টেম্বর। এরইমধ্যে কোটি কোটি মানুষ তা দেখে ফেলেছেন। এই সিনেমায় চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। সনাতন ধর্ম অনুযায়ী, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভালো ও মন্দ কাজের হিসেব করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের