ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবি বিজনেস ক্লাবের কমিটি গঠন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১১:৩২
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন নোবিপ্রবি বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের শ্রেণীকক্ষে  সংগঠনটির ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে শুক্রবার  প্রধান নির্বাচন কমিশনার ড. আব্দুল কাইয়ুম মাসুদ ফলাফল  ঘোষণা করেন।
 
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী আল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর নাহার। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন ও মো. শাহরিয়া আকবর সাইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা পপি ও মো. তৌহিদুল ইসলাম তানজিল , কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাকিল আহমেদ, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমদাদ উল হক।
 
এছাড়াও সাংগঠনিক সম্পাদক ঝন্টু ত্রিপুরা,জনসংযোগ সম্পাদক মো. তোফাজ্জল হক, সমাজ কল্যাণ সম্পাদক খাইরাতুন হিসান রাবা, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. শরিফুল ইসলাম, অফিস সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংষ্কৃতিক সম্পাদক ধ্রুব সরকার বাঁধন, ক্রীড়া সম্পাদক মো. হোসেন রিমন।
 
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. রহমত হোসেন, মো. কাউছার, অয়ন দাস গুপ্ত, মো. স্বাধীন আহমেদ ও ফয়েজ রাব্বি। 
 
ক্লাবটি বিভিন্ন সময়ে ক্যাম্পাসে  শিক্ষার্থীদের জব ফেয়ার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার ও করপোরেট  সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত করতে কাজ করে যাচ্ছে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?