এবার আয়ুষ্মানের ড্রিম গার্ল অনন্যা
জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার দর্শকপ্রিয় সিনেমাগুলোর একটি ‘ড্রিম গার্ল’। এবার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি ‘ড্রিম গার্ল টু’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এই টিজারের শুরুতেই দেখা মিলেছে আয়ুষ্মান খুরানার। এবার এই অভিনেতার সঙ্গে আছেন অনন্যা পান্ডে। টিজারে তাকেও দেখা গেছে। এই সিনেমায় প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করেছেন অনন্যা পান্ডে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের ড্রিম গার্ল আবার আসছে। পূজার সঙ্গে দেখা করুন ২০২৩ সালের ২৩ জুন অর্থাৎ ঈদে।’
‘ড্রিম গার্ল টু’ পরিচালনা করবেন রাজ শান্দিল্য। আয়ুষ্মান ও অনন্যা ছাড়াও এতে অভিনয় করবেন— আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া এবং অভিষেক ব্যানার্জি।
এর আগে ২০১৯ সালে মুক্তি পায় ‘ড্রিম গার্ল’। এতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নুসরাত ভারুচা। আরো ছিলেন— আনু কাপুর, মানজত সিং, রাজেশ শর্মা, বিজয় রাজ, অভিষেক ব্যানার্জি প্রমুখ। ২৮ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার