খুনই হয়েছিলেন সুশান্ত! বিস্ফোরক আমির খানের ভাই
দুই বছর পার হয়ে গেছে মারা গেছেন বলিউডের প্রতিভাবাণ তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তার মরদেহ। সেই মৃত্যুর পর থেকেই খুলতে থাকে বলিউডের একের পর এক কালো অধ্যায়।
তবে এখনো সুশান্তর মৃত্যু রহস্যের জট খোলেনি। নায়কের অনুরাগীরা এখনো অপেক্ষা, তাদের প্রিয় অভিনেতার মারা যাওয়ার পেছনে কী রহস্য আছে তা জানতে। তারই মাঝে সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড সুপারস্টার আমির খানের ভাই অভিনেতা ফয়সাল খান। তার দাবি, সুশান্তকে খুনই করা হয়েছে। সম্প্রতি টাইমস নাউ নবভারত নামে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন ফয়সাল।
অভিনেতা বলেন, ‘আমি জানি ওকে (সুশান্ত) খুনই করা হয়েছে। সময়ই বলবে এই কেসের খোলাসা হবে কি হবে না। একাধিক এজেন্সি এতে জড়িত আছে। তদন্ত চলছে। অনেকসময় তো সত্যিটা সামনে আসেই না। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, যেন সত্যিটা সামনে আসে। যাতে সবাই তা জানতে পারে।’
এর আগে নিজের পরিবারের মানুষদের ওপর নানা অভিযোগ করে একাধিক বার শিরোনামে এসেছেন ফয়সাল খান। তিনি জানিয়েছিলেন, কীভাবে পরিবারের সবাই, ভাই আমির খানসহ অত্যাচার চালিয়েছিলেন তার উপরে। ফয়সলের দাবি ছিল, তাকে ঘরবন্দি করে রেখেছিলেন আমির খান আর সবাইকে জানিয়েছিলেন, তিনি মানসিকভাবে অসুস্থ। অথচ তিনি পুরোপুরি সুস্থ ছিলেন।
ফয়সাল আরও জানিয়েছিলেন, কোনো কাগজে তার সই করার অধিকারও কেড়ে নিয়েছিলেন আমির খান। কেড়ে নিয়েছিলেন ফোন। উলটাপালটা ওষুধ খাওয়ানো হত তাকে। বাড়ির বাইরে দারোয়ান রাখা হয়েছিল, যাতে ফয়সাল পালাতে না পারেন। যদিও আমির খান এসব অভিযোগ বানোয়াট বলে দাবি করেছেন সবসময়।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার