প্রশংসা কুড়িয়ে ফের নাটকে পড়শী
সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি অভিনয়েও অভিষেক হয়েছে তার। চলচ্চিত্র ও টিভি নাটক— দুই মাধ্যমে অভিনয় করেছেন তিনি। গত ঈদুল আজহা উপলক্ষে একটি একক নাটকে অভিনয় করেন এই শিল্পী। ‘শাদি মোবারক’ শিরোনামে নাটকটিতে পড়শীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।
এটি পরিচালনা করেন মাহমুদ মাহিন। এতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান পড়শী। ফের নাটকে অভিনয় করলেন সংগীতশিল্পী পড়শী। ‘এখানে প্রেম শেখানো হয়’ শিরোনামের এ নাটক পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজিন আহমেদ বাবু। এতে পড়শীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, সুস্মিতাকে কেন্দ্র করে এগিয়েছে এ নাটকের কাহিনি। সুস্মিতা তার জীবনের প্রতিটি পদক্ষেপে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে চলেন। ফলে পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে দূরত্ব তৈরি হয়; একরকম বিচ্ছিন্ন জীবন। গুগলের সাহায্য নিয়ে চলতে গিয়ে তার জীবনে নানা উদ্ভট ঘটনা ঘটতে থাকে। সুস্মিতা চরিত্রে অভিনয় করেছেন পড়শী।
সামাজিক বার্তা নির্ভর গল্প নিয়ে নির্মিত এ নাটক নিয়ে আশাবাদী পড়শী। এই গায়িকা বলেন, ‘আমি গানের মানুষ; ভালো গল্পের নাটক পেলে মাঝেমধ্যে অভিনয় করছি। এটি আমার তৃতীয় নাটক। এর আগে বাবু ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। ভালো একজন নির্মাতা তিনি। নাটকটিতে সামাজিক অনেক ব্যক্তব্য রয়েছে। গুগল আর সামাজিক যোগাযোগমাধ্যম নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, তার একটা আভাস এই নাটকে রয়েছে। আশা করছি, এটি অনেকের মধ্যে সচেতনতা বাড়াবে।’
সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ঈদুল ফিতরে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার