ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহ শেষে কত আয় করল ‘ব্রহ্মাস্ত্র’?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ১২:৫৯

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন তারা। প্রথম সপ্তাহ শেষ বক্স অফিসে মোটামুটি আয় করেছে এই সিনেমা।

গত ৯ সেপ্টেম্বর ভারতের প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহের পাশাপাশি বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র’। শুরুটা ধামাকা দিয়ে শুরু করলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আয়ের হারও কমতে থাকে। প্রথম সপ্তাহে শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপি। সিনেমাটি প্রযোজক করন জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি জানিয়েছেন।

জানা গেছে, গত সাত দিনে শুধু হিন্দি বক্স অফিস থেকে ১৪৬.৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ভারতে অন্য বক্স অফিস মিলিয়ে সিনেমাটির গ্রস আয় ২০৪.১৫ কোটি রুপি।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার বাজেট প্রায় ৪১০ কোটি রুপি। এর সঙ্গে প্রচার মিলিয়ে সিনেমাটির খরচ ৬০০ কোটি রুপি। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি। তাই বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে নাম লেখালেও এখনো হিট তকমা পাচ্ছে না এই সিনেমা।

মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের