বঙ্গবন্ধু স্পোর্টসে ভলিবলে বাজেট নেই ববির
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২-এ ভলিবল টিমের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিস থেকে পর্যাপ্ত বাজেট নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের৷ এ টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেট বল, সাঁতারসহ ১১ ধরনের খেলায় অংশগ্রহণের সুযোগ থাকলেও বাজেট স্বল্পতা ও আবাসন সংকট দেখিয়ে মাত্র ৩টি খেলায় অংশগ্রহণের জন্য দল পাঠাবে বলে সিদ্ধান্ত নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের অভিযোগ, মূলত ভলিবলের বাজেটের টাকা ওয়াটারপোলো আন্তঃবিশ্ববিদ্যালয়ে সংযুক্ত করায় ভলিবলে টিম পাঠাবে না ববি৷ শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, আগামী ২৪ সেপ্টেম্বর ভলিবল টুর্নামেন্টের উদ্ধোধনী খেলায় তিতুমীর কলেজের মুখোমুখি হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণের কথা থাকলেও সেটা হবে না বলে জানায় শারীরিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ ৷ কিন্তু ভলিবল টিমে কেন দল পাঠাবে না, সেটার সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি শারীরিক শিক্ষা অফিস ৷
নাম প্রকাশে অনিচ্ছুক ভলিবল টিমেরিএক খেলোয়াড় বলেন, বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট হবে আর আমরা অংশগ্রহণ করব না, এটা হতে পারে না। আমরা সব সময় বিভিন্ন টুর্নামেন্টে কৃতিত্ব দেখিয়েছি। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অংশগ্রহণের সু্যোগ দিতে চায় না।
ভলিবল টিমের সহ-অধিনায়ক আলী আরমান বলেন, ভলিবল খেলার সকল ফিক্সার এবং প্রস্তুতি শেষ হওয়ার পরও খেলা শুরুর এক সপ্তাহ আগে আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে না৷ আর্থিক সংকটের কারণে মূলত এমনটি ঘটেছে এবং এই সঙ্কটকে বারবার সামনে আনা হচ্ছে৷ আমাদের ভিসি স্যার খেলাধুলার প্রতি আন্তরিক৷ উনার কাছে আমাদের আহ্বান থাকবে, আমাদের যেন উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ করে দেন৷
এ বিষয়ে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক রিফাত মাহমুদের সাথে যোগাযোগ করা হলে আর্থিক সঙ্কটের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, মূলত অতিবৃষ্টির কারণে খেলোয়াড়রা ঠিকমতো প্র্যাকটিস করতে পারেনি৷ এজন্য এই টুর্নামেন্টে তাদেরক পাঠানো হবে না ৷
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বিষয়টি নিয়ে আমি শারীরিক শিক্ষা অফিসের পরিচালকের সাথে কথা বলব ৷
উল্লেখ্য, গত বছর আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে বরিশাল বিশ্ববিদ্যালয় কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ৷
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied