ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১:৩৪

গাজীপুরে পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বোর্ডের সভা বসার কথা রয়েছে। বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে বোর্ডের প্রধান করা হয়েছে। এছাড়া বোর্ডে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের দুইজন চিকিৎসকও রয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোভিড টেস্ট পরীক্ষায় রনির নেগেটিভ ফলাফল এসেছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার রক্ত পরীক্ষায় প্লাটিলেট কম দেখা গেছে। রিপোর্টগুলো আজ বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোণের ঘটনা ঘটে। এতে রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। দ্রুত রনি ও পুলিশ সদস্য জিল্লুরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে রনির অবস্থা বেশি খারাপ বলে চিকিৎসকরা জানিয়েছিল। তার শ্বাসনালীর ২৫ শতাংশ পুড়ে গেছে।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের