ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অর্জুনের কারণে মুখ দেখা বন্ধ করেন দুই অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ৩:৫৪

২০১২ সালে ‘ইশকজাদে’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন অর্জুন কাপুর। পুরো একটা দশক পেরিয়ে গেলেও মাত্র হাতে গোনা কয়েকটা ছবিতেই দেখা গেছে তাকে। ছবি না গেলেও তাকে নিয়ে আলোচনা কম হয়নি। মালাইকা অরোরার সঙ্গে তার সম্পর্ক নিয়েই বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

পাশাপাশি শোনা যায়, সালমানের বোন অর্পিতার সঙ্গেও নাকি তার সম্পর্ক ছিলো। তবে একথা খুব কমজনই জানেন যে, মালাইকা এবং অর্পিতা ছাড়াও এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়ে অর্জুনের। আর এই সম্পর্ক নিয়ে বি টাউনের দুই তারকার মধ্যে বেশ ঠান্ডা লড়াইও চলেছিলো অনেকদিন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তেভর’-এর শুটিং চলাকালীন ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন অর্জুন আর সোনাক্ষী সিনহা। অনস্ক্রীন কেমিস্ট্রি গড়িয়েছিলো অফস্ক্রীনেও। তবে দুর্ভাগ্যবশত ছবিটি সেরকম সাড়া জাগাতে পারেনি‌। আর তারপর থেকেই নাকি চিড় ধরে দুজনের সম্পর্কে।

কানাঘুষো শোনা যায়, সোনাক্ষীই নাকি ইতি টানেন এই সম্পর্কে। আর এতেই বিরক্ত হয়ে যান সোনম কাপুর। আসলে সোনম সম্পর্কে অর্জুনের দিদি। তিনি মনে করেন নিজের স্বার্থসিদ্ধির জন্যই অর্জুনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন সোনাক্ষী। স্বার্থ সিদ্ধি না হওয়াতেই কেটে পড়েছেন সোনাক্ষী।

তাদের মধ্যে সম্পর্ক এতোটাই খারাপ হয়ে যায় যে, কোনো অনুষ্ঠানে দেখা হলেও একে অপরের থেকে দূরে থাকতেন দুজন। একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম সারির আসনে বসেছিলেন সোনাক্ষী এবং রণবীর সিং। সোনাম সেখান দিয়ে পেরিয়ে যাওয়ার সময় রণবীরের সঙ্গে কথা বললেও সম্পূর্ণভাবে উপেক্ষা করে সোনাক্ষীকে।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের