পা কেটে ফেলা হতে পারে গায়ক আকবরের!
কণ্ঠশিল্পী আকবরের পা কাটতে হতে পারে বলে জানিয়েছেন স্ত্রী কানিজ ফাতেমা। রবিবার দুপুরে আলাপকালে কানিজ ফাতেমা বলেন, পায়ের গোঁড়ালিতে পচন ধরেছে, সেখান থেকে পুরো পায়ে সংক্রমণ ঘটেছে। ১৮ সদস্য বিশিষ্ঠ চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ড অনুমান করছে পা কেটে ফেলতে হতে পারে।
তিনি বলেন, পায়ে অস্ত্রোপচার করা হয়েছে কিন্তু কোনোভাবেই রক্তপাত হচ্ছে না। রক্তপাত না হলেই পা কেটে ফেলা ছাড়া কোনো উপায় নেই বলে অর্থপোডিক্স বিভাগের ওই বোর্ড বলেছে। এখন অপেক্ষায় রয়েছি, দেখি কী হয়- সব আল্লাহর ইচ্ছা।
কিডনি নষ্ট হয়ে গেছে জানিয়ে বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়ে অথৈ জানিয়েছে, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে। ’
এ বিষয়ে কানিজ ফাতেমা বলেন, ‘দুটো কিডনিই ড্যামেজ। ডায়ালাইসিস শুরু করতে হবে। কিন্তু শরীরের যে অবস্থা তাতে করে এখন ডায়ালাইসিস দেওয়া সম্ভব না। ডায়াবেটিস বেড়েছে। ডাক্তার বলেছেন, এই মুহূর্তে ডায়ালাইসিস শুরু করলে স্ট্রোক হয়ে যেতে পারে। তাই এখন বোর্ড পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে। ’
আকবর ভারতেও চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে ভালো হয়ে ফিরেও ছিলেন। মাঝখানে হাঁটতে পারছিলেন না। তারপরে ক্র্যাচে ভর করে হেঁটে বেড়াচ্ছিলেন। আকস্মিক এমন অবস্থার কারণ সম্পর্কে কানিজ ফাতেমা বলেন, ‘কেন এমন হলো বুঝতে পারছি না। ওষুধও চলছিল। তবে চিকিৎসকেরা মনে করছেন ডায়াবেটিসের কারণে এমন ঘটনা দ্রুত ঘটেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি। ’
এর আগেও আকবর ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সে সময় অভিনেতা ডিপজলের সহায়তায় ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার