তামিল স্টাইলে নির্মাণ করা হয়েছে মুন্না খানের নতুন গান
তামিল স্টাইলে নির্মাণ করা হয়েছে 'তোর মায়া মুখটা দেখে' শিরোনামের গানটি। মুন্না খানের কথায় মিউজিক মুন্সি জুয়েল ও গানটির সুরকার এবং কন্ঠশিল্পী গগন শাকিব। গানটিতে মডেল ছিলেন মুন্না খান ও নুসরাত জাহান জিমু। গানটি নির্মাণ করেছেন এইচ এম মুন্না।
গানটি নিয়ে মুন্না বলেন, কণ্ঠশিল্পী গগন শাকিবের গাওয়া ‘তোর মায়া মুখটা দেখে’ গানটি অসাধারণ। এতে নুসরাত জাহান জিমু'র সাথে জুটি বেঁধে কাজ করলাম। তাছাড়া আমার লেখা গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এইচ এম মুন্না। যে স্টাইলে গানটি করা হয়েছে আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে এই গান ও ভিডিওচিত্রটি।
নুসরাত জাহান বলেন, মুন্না ভাইয়ের সাথে প্রথম কাজ করলাম। গানটি খুবই ভালো লেগেছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
নির্মাতা জানালেন, ‘তোর মায়া মুখটা দেখে’ গানের কথা গুলো এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মুন্না খান যেখানে একটু অন্যরকম অনুভূতি পাবেন শ্রোতারা। সেটা মাথায় রেখেই ভিডিওটি করেছি। দর্শকের ভালো লাগলেই তৃপ্তি পাবো।’
জানা গেছে, শিগগিরই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এমএসএম / জামান
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
Link Copied