ফাতিমার সঙ্গে ক্যাটরিনার স্বামীর ‘পাগলামি’!
কয়েক বছর ডুবে ডুবে জল খেয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর গেলো বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তারা। রাজস্থানের ঐতিহাসিক একটি প্রাসাদে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। বিয়ের পর খুব একটা বিরতি নেননি ভিকি কিংবা ক্যাট কেউই। দু’জনেই যার যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে ভিকি কাজ করছেন ‘শ্যাম বাহাদুর’ সিনেমায়। এতে তার সঙ্গে আছেন ফাতিমা সানা শেখ। যিনি ‘দঙ্গল’ দিয়ে পরিচিতি পেয়েছেন। এরপর ‘থাগস অব হিন্দুস্তান’, ‘লুডো’র মতো সিনেমায় দেখা গেছে তাকে।
সম্প্রতি একটি লটের শুটিং সেরেছেন ভিকি ও ফাতিমা। রবিবার (১৮ সেপ্টেম্বর) শুটিং প্যাকআপ করে ফিরেছেন মুম্বাই। ফেরার সময় বিমানের ভেতর খুনসুটিতে মাতেন তারকাদ্বয়। সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ফাতিমা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘কিছু পাগলামি জরুরি’।
ভিকি-ফাতিমার এই ‘পাগলামি’ নজর কেড়েছে অনুসারীদের। ফলে বিষয়টি উঠে এসেছে গণমাধ্যমের শিরোনামেও।
‘শ্যাম বাহাদুর’ সিনেমাটি নির্মিত হচ্ছে ভারতের কিংবদন্তি আর্মি অফিসার ও ফিল্ড মার্শাল শ্যাম মানেকশোর জীবনের গল্পে। পরিচালনায় মেঘনা গুলজার। এতে ভিকি ও ফাতিমার সঙ্গে দেখা যাবে সানিয়া মালহোত্রাকে।
এদিকে ভিকির হাতে রয়েছে আরও একাধিক সিনেমার কাজ। এর মধ্যে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায় তার বিপরীতে থাকছেন ভূমি পেদনেকর ও কিয়ারা আদভানি। লক্ষ্মণ উটেকরের নির্মাণে নাম ঠিক না হওয়া একটি সিনেমাও রয়েছে অভিনেতার ঝুলিতে। যেখানে তার নায়িকা সারা আলী খান। অন্যদিকে ফাতিমা সানা শেখকে দেখা যাবে ‘ধাক ধাক’ নামের একটি সিনেমায়। যেটি নির্মাণ করছেন তরুণ দুদেজা।
সূত্র: পিঙ্কভিলা
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার