অক্ষয়ের সিনেমা আমার পছন্দ নয় : স্বারা
বেশ কিছুদিন ধরেই বলিউড সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হচ্ছে। কয়েকটি সিনেমা ছাড়া বেশিরভাগই বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। কিছু সংগঠন সিনেমা বয়কটেরও ডাক দিচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন নির্মাতা-অভিনেতারা।
সম্প্রতি বলিউড সিনেমা বয়কট নিয়ে কথা বলেছেন স্বারা ভাস্কর। এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘আমরা গল্প বলি, আর সেটা আমাদের সৎ ভাবে করা উচিৎ। আমার মনে হয় বলিউডকে নিজের প্রচারের একটা প্ল্যাটফর্ম বানিয়ে নেওয়া ঠিক নয়। আমার অক্ষয় কুমারের সিনেমা ভালো লাগে না, আমি বিষয়বস্তুর সঙ্গে সহমত হতে পারি না। তার মানে এই নয় আমি চাইব তার সিনেমা ফ্লপ হোক বা মুক্তিই না পাক।’
এদিকে অতীতে অনেকবারই বিভিন্ন সংগঠনের রোষানলে পড়েছেন স্বারা। একাধিকবার তাকেও বয়কটের দাবি উঠেছে। এই অভিনেত্রী মনে করেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যে কোনো মানুষ সমালোচনা করতেই পারে। তার ভাষায়, ‘আগে সবার ধারণা ছিল, স্বারাই হলো আসল সমস্যা। আমরা আসলে স্বেচ্ছাচারের ধারণাকে বৈধকরণ করার চেষ্টা করে এসেছি। জনতার উন্মত্ততা থেকে কেউই বাঁচতে পারবে না। হ্যাঁ, আমি শুধু লাইনের সামনে আছি।’
গত কয়েক বছর বক্স অফিসে টানা হিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার। কিন্তু তার সর্বশেষ কয়েকটি সিনেমা মোটেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। দেশাত্ববোধ, ধর্মের টান— কোনো কিছু দিয়েই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারছেন না তিনি।
অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাঠপুতলি’। এছাড়া ‘ওএমজি টু’, ‘রাম সেতু’, ‘বড়ে মিয়া ছোট মিয়া’, ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে। ১
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার