সিঙ্গেলদের জন্য আমি আছি : নুসরাত
শিক্ষার্থীদের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দেখার জন্য আহবান জানাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরছেন চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ সেপ্টেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (এআইইউবি)-এ গিয়েছিলেন তারা।
সেখানে নুসরাত ফারিয়া সবাইকে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি দেখার জন্য বলেন। আলোচনার ফাঁকে একজন শিক্ষার্থী বলে ওঠেন, ‘আমি তো সিঙ্গেল বাট আপনি বলছেন গার্লফ্রেন্ড নিয়ে যাইতে। আমার তো গার্লফ্রেন্ড নাই। ’
এ সময় নুসরাত ফারিয়া বলেন, ‘আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ইউ গো উইথ মি। ২৩ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ৩ টায় আমরা একসঙ্গে সিনেমা দেখছি, ওকে? আর যার এই শুক্রবার চলে গেলে, পরের শুক্রবার যে আছে, যারা সিঙ্গেল আছ; আই অ্যাম হেয়ার। আমি এভেইলেবল। ’
এই আয়োজনে নুসরাত ফারিয়া ছাড়াও অংশ নেন অভিনেতা সিয়াম, জিয়াউল রোশান, দর্শনা বণিকসহ ‘অপারেশন সুন্দরবন’ র কুশলীরা। ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির আগে সর্বোচ্চ প্রচারণা চালাচ্ছে এই সিনেমার কুশলীরা। এরই অংশ হিসেবে এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় অংশ নিয়েছে।
সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিটেমিডের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার