ভ্যানচালক সিদ্দিক হত্যায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল
দশ বছর আগে কুষ্টিয়ায় ভ্যানচালক আবু বক্কর সিদ্দিককে হত্যার দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ছয় আসামির আরেকজনকে সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড বহাল রাখা দণ্ডিতরা হলেন- সাজ্জাদ, মাজেদ, শুকচাঁদ, রাশিদুল ইসলাম (পলাতক) ও মনছের আলী। সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে কালাই ওরফে জলিলকে।
আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন) ও আপিলের শুনানি শেষে বুধবার এ রায় দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও এ কে এম ফজলুল হক খান ফরিদ। পলাতক রাশিদুল ইসলামের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, 'সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় কালাই ওরফে জলিলের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অপর পাঁচ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদারত। '
কুষ্টিয়া সদরের জিয়ারখি ইউনিয়নের জোতপাড়া গ্রামের ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক ২০১২ সালের ১০ জুন সন্ধ্যায় বাড়িতে ভ্যান রেখে চায়ের দোকানে বসে ছিলেন। রাত ১০টার দিকে আসামিরা আবু বক্করকে ডেকে পাশের মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করে। পরদিন সকালে জোতপাড়া কাঞ্চিখালী মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ওই দিনই আবু বক্করের বড় ভাই নুর হক মণ্ডল সাতজনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাজ্জাদ ও মাজেদকে প্রধান আসামি করা হয়। সাত আসামির মধ্যে কামরুল ইসলাম নামের একজন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
এ মামলার বিচার শেষে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ছয় আসামিকেই মৃত্যুদণ্ড দেন। বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। আসামিরাও আপিল ও জেল আপিল করেন।
প্রীতি / প্রীতি
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা