একই ওয়েব সিরিজে মালাইকার প্রাক্তন এবং বর্তমান
নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে মালাইকা আরোরা খানকে। সঙ্গে থাকবেন মালাইকার বোন অমৃতা আরোরাও। মালাইকা আর তার বোন একই ওয়েস সিরিজে অভিনয় করবেন, ঘটনা শুধু এটুকুই নয়, এই ওয়েব সিরিজে আরও অভিনয় করবেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান এবং প্রেমিক অর্জুন কাপুরও। সিরিজের নাম ‘অরোরা সিস্টার্স’।
মূলত মালাইকা এবং অমৃতার জীবন নিয়েই তৈরি হবে এই সিরিজ। তাদের জীবনের টুকরোটাকরা গল্প নিয়েই এগোবে গল্প। ওয়েব সিরিজ হলেও তাই এই ছবিতে রিয়্যালিটি শোয়ের ছায়াই থাকবে বেশি। নতুন এই ধারার বিনোদনের নাম দেওয়া হয়েছে রিয়্যালিটি সিরিজ। আর তাতেই বলিউডের এই আলোচিত ত্রয়ীকে দেখা যাবে।
ইদানিং এই ধরনের সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। সম্প্রতিই বলিউডের বিখ্যাত সহধর্মিণীদের নিয়ে তৈরি একটি রিয়্যালিটি সিরিজ ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সাড়া ফেলেছিল নেটফ্লিক্সে। ধারণা করা হচ্ছে তা দেখেই বলিউডের দুই অভিনেত্রী বোন মালাইকা এবং অমৃতাকে নিয়ে রিয়েলিটি সিরিজ বানানোর উৎসাহ পান প্রযোজকরা।
সিরিজে দুই বোনের ঘনিষ্ঠ মহলের সদস্য এবং বন্ধুদেরও দেখা যাবে বিভিন্ন পর্বে। তেমনই একটি পর্বে থাকবেন আরবাজও, থাকবেন অর্জুন। তবে সূত্রের খবর দু’জনকে এক ফ্রেমে দেখা যাবে না।
এমএসএম / এমএসএম
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার