ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সামান্থাকে ফের বিয়েতে রাজি করিয়েছেন এই গুরু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৪:২৪

দীর্ঘদিনের প্রেম, তারপর বিয়ে। যদিও শেষপর্যন্ত নাগা চৈতন্যর সঙ্গে বিয়েটা টেকেনি সামান্থা রুথ প্রভুর। গত বছরই বিয়ে ভেঙেছে। ফের একবার ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে অভিনেত্রী। সেটাও আবার বিয়ের কারণেই।

শোনা যাচ্ছে, সামান্থ ফের প্রেম করতে এবং বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়েছেন! ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সামান্থাকে নাকি নতুন করে বিয়ের জন্য রাজী করিয়েছেন সদগুরু জগদীশ বাসুদেব।

এদিকে কিছুদিন আগেই ‘কফি উইথ করণ’-এ এসে সামান্থা জানিয়েছিলেন, তিনি এখনো প্রেম এবং বিয়ের জন্য ঠিক তৈরি নন। তার হৃদয়ের দরজা আপাতত বন্ধ। শুধু তাই নয়, ‘কফি উইথ করণ’-এ এসে সামান্থা স্বীকার করে নেন, নাগা চৈতন্যের সঙ্গে তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেও বন্ধুত্বপূর্ণভাবে কিংবা সমঝোতা করে নেননি।

এই বিয়ের অভিজ্ঞতা তাদের দুজনের কাছেই ভীষণ তিক্ত। সামান্থা বলেন, ‘অভিজ্ঞতা বড়ই তিক্ত। যদিও এখন সেটা অনেকটাই ঠিকঠাক হয়েছে। আমি আগের থেকে অনেক বেশি শক্ত হয়েছি।’

অভিনেত্রী বলেন, ‘আমাদের এই বিয়ের অভিজ্ঞতা এতটাই তিক্ত ছিল, যে আপনি যদি আমাদের এক ঘরে বন্ধ করে দেন, তাহলে অবশ্যই সেখানে ধারালো কোনো জিনিস না রাখাই ভালো।’

তবে এখন শোনা যাচ্ছে, সদগুরু সামান্থা রুথ প্রভুর ভাবনা বদলাতে পেরেছেন। অভিনেত্রী আবারও নতুন করে জীবন শুরু করতে তৈরি। যদিও এ নিয়ে সামান্থা নিজে এখনো মুখ খোলেননি।

২০১০ সালে একটি তেলগু ছবির শুটিং সেটে সামান্থার সঙ্গে নাগা চৈতন্যের বন্ধুতের শুরু হয়। পরে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। এরপর ২০১৭ সালে হায়দরাবাদে দুই পরিবারে উপস্থিতিতে বিয়ে করেন তারা। পরে গোয়ায় ঘটা করে আরও একটি বিয়ের অনুষ্ঠান হয়।

তবে তাদের সেই বিয়ে সুখের হয়নি। গত বছরই একে অপরের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ভারতের দক্ষিণী সিনেমার এই সাবেক তারকা দম্পতি।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের