ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেশে করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়ালো, আরও একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৯-২০২২ বিকাল ৫:৩২

দেশে করোনা আক্রান্তের হার বাড়ছেই। গথ ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ১৫ শতাংশ ছাড়িয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪৭ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৬২০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮১ টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৪০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৩১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫টি। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি পুরুষ, বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি সিলেট বিভাগের সরকারি হাপাতালে মারা যান।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন পাঁচ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫০ হাজার ৬৯৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২০ হাজার ১৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৫৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১