কাগজে খাদ্য পরিবেশন বন্ধের নির্দেশ
কাগজে খাদ্য পরিবেশনকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে খবরের কাগজ, ছাপা কাগজ বা যে কোনো লিখিত কাগজে খাদ্য পরিবেশন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একইসাথে খাদ্য পরিবেশনে পরিষ্কার ও নিরাপদ ফুডগ্রেড পাত্র ব্যবহারেরও নির্দেশ দেয় সংস্থাটি।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, কাগজে খাদ্য পরিবেশন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, হোটেল-রেস্তোরাঁ ও পথখাবার ব্যবসায়ীসহ অনেক খাদ্য ব্যবসায়ী খবরের কাগজ, ছাপা কাগজ বা লিখিত কাগজের মাধ্যমে ঝালমুড়ি, ফুচকা, সমুচা, রোল, সিঙারা, পেঁয়াজু, জিলাপি, পরোটা ইত্যাদি পরিবেশন করছেন। যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খবরের কাগজ ছাপা কাগজ বা লিখিত কাগজে ব্যবহৃত কালিতে ক্ষতিকর রং, পিগমেন্ট ও প্রিজারভেটিভস থাকে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এছাড়া পুরনো কাগজে রোগসৃষ্টিকারী অণুজীবও থাকে। খবরের কাগজ, ছাপা কাগজ বা লিখিত কাগজের ঠোঙায় বা সেসব কাগজে মোড়ানো খাদ্য নিয়মিত খেলে মানবদেহে ক্যানসার, হৃদরোগ ও কিডনি রোগসহ নানাবিধ রোগের সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় হোটেল-রেস্তোরাঁ ও পথখাবার ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে খাদ্য স্পর্শক প্রবিধানমালা, ২০১৯ অনুসরণ করে পরিষ্কার ও নিরাপদ ফুডগ্রেড পাত্র ব্যবহারের নির্দেশ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ