৬০০ কোটি বাজেটের সিনেমায় কত পারিশ্রমিক নিয়েছেন রণবীর?
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এক সাক্ষাৎকারে সিনেমাটিতে রণবীরের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন পরিচালক আয়ান মুখার্জি।
আয়ান দাবি করেছেন, অর্থের জন্য এই সিনেমায় অভিনয় করেননি রণবীর। সামান্য পারিশ্রমিকেই অভিনয় করেছেন। এই অভিনেতা সাধারণত যে পারিশ্রমিক নিয়ে থাকেন এর তুলনায় তা খুব কম। এই নির্মাতা বলেছেন, ‘সিনেমাটিতে প্রত্যেক তারকাই ব্যক্তিগত উদ্যোগে কাজ করেছেন। সবারই আত্মত্যাগ রয়েছে। আর এ কারণেই আমরা খুব খুশি, সিনেমাটি দর্শকদের পছন্দ হয়েছে।’
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার বাজেট প্রায় ৪১০ কোটি রুপি। এর সঙ্গে প্রচার মিলিয়ে সিনেমাটির খরচ ৬০০ কোটি রুপি। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি। এখন পর্যন্ত বক্স অফিসে ৩৭০ কোটি রুপির মতো আয় করেছে এই সিনেমা।
মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার