ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ওজন নিয়ে হাসপাতালে ভর্তি হন ফাওয়াদ খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ১১:৫৬

ছবির চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে শরীর নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান বেল, বলিউডে আমির খান। অনেকেই তাদের অনুসরণের চেষ্টা করেন। এই অনুসরণ করতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে। 

‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’ ছবিতে অভিনয়ের জন্য ১০০ কেজি পর্যন্ত ওজন বাড়িয়েছিলেন। সাধারণত তার ওজন থাকে ৭৩-৭৫ কেজিতে। ওজন বাড়ানোর বিরূপ প্রভাবে ফাওয়াদের কিডনির কাজ বন্ধ হয়ে গিয়েছিল।

ফাওয়াদ বলেছেন, ‘‘নিজের জন্য যা করলাম, তা মোটেই ঠিক হয়নি। কখনই এমনটা আর করব না। আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল।’’

হাসপাতাল থেকে ফিরলেও ফাওয়াদের পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন মাস সময় লেগেছিল। ফাওয়াদের কথায়, ‘‘আমায় আস্তে হাঁটতে বলা হয়েছিল। দুশ্চিন্তা না করতে বলা হয়েছিল। আমি ক্রিশ্চিয়ান বেল নই। উনি যেটা করেন, সেটা করতে চেষ্টা করেছিলাম। আমির খানও নই আমি।’’

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের