ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রনিকে কেবিনে নেওয়া হয়েছে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ২:৩৩

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক শিল্পী আবু হেনা রনির শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। আজ (শনিবার) তার দগ্ধ স্থানে ড্রেসিং করা হয়েছে। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমান উভয়ই কেবিনে আছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।  

ডা. সামন্ত লাল সেন বলেন, রনি ও পুলিশ সদস্যের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তাদের দুজনকেই আজ ড্রেসিং করা হয়েছে। পরে তাদেরকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তারা কেবিনেই আছেন। তাদের কথাবার্তাও এখন স্বাভাবিক। স্বাভাবিকভাবেই খাবার-দাবার খাচ্ছেন এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

শ্বাসনালির শঙ্কাও কেটে গেছে। তাদের আরও বেশ কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে থাকতে হবে।

এর আগে, (১৬ সেপ্টেম্বর) গাজীপুর পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের