সালমানকে দেখার জন্য যা করেছেন দুলকার
ভারতের মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। বলিউড সুপারস্টার সালমান খানের ভক্ত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে একটি স্মৃতিচারণ করেছেন ‘চার্লি’ সিমোখ্যাত এই অভিনেতা।
দুলকার সালমান বলেন, ‘বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় যাচ্ছিলাম। তখন কয়েকজন তারকাকে দেখি। কলেজ স্টুডেন্ট হিসেবে তখন বিষয়টি খুবই শিহরণ জাগানোর মতো ছিল। সালমানের গাড়ির পেছন পেছন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আমি তার ভক্ত। তার গাড়ির নম্বর ২৭২৭। আমরা শুধু চেয়েছিলাম, গাড়ি থেকে নামার সময় তাকে এক নজর দেখব। কিন্তু তা সম্ভব হয়নি। তবে গাড়ির সামনে সিটে তাকে বসে থাকতে দেখেছি। এখনো সরাসরি তার সঙ্গে আমার দেখা হয়নি।’
‘কারওয়াঁ’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক হয় দুলকার সালমানের। এতে প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন। এই অভিনেতা বলেন, ‘তিনি (ইরফান) অভিনয়ের বিষয়টি অনেক পরিবর্তন করতেন, তবে সহ-শিল্পীদের প্রতি খুবই দয়ালু ছিলেন। অনেক সময় অভিনয়শিল্পীরা স্বার্থপর হন। তারা নিজেদের দৃশ্যগুলো ঠিকঠাক রাখতে চেষ্টা করেন। কিন্তু ইরফান স্যার খুব আমুদে। তিনি আমাদেরও শিখিয়ে দিতেন।’
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে দুলকার সালমান অভিনীত সিনেমা ‘চুপ: রিজেঞ্জ অব দি আর্টিস্ট’। সিনেমাটি পরিচালনা করেছেন আর বালকি। দুলকার ছাড়াও এই সিনেমায় আছেন— সানি দেওল, পূজা ভাট, শ্রেয়া ধানওয়ানথারি প্রমুখ।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার