অমিতাভ-নীনা নতুন রসায়ন
দীর্ঘ সময় পর চেনা মুখের নতুন রসায়ন। তাও আবার সেরাদের সেরা যদি জুটি। প্রকাশ্যে এসেছে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তর নতুন সিনেমার গানের ঝলক। গানের নাম ‘চন পরদেশি’।
ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় ৪০ বছরেরও বেশি সময়। কিন্তু এই প্রথম পর্দায় জুটি বাঁধলেন বিগ বি এবং নীনা। আর এর মধ্য দিয়ে ‘গুডবাই’ সিনেমা হাত ধরে অনেক কিছু প্রথমবার উপলব্ধি করতে চলেছেন দর্শক।
চোখে রোদচশমা। বাড়ির উঠোনে বসে পরম যত্নে স্ত্রীয়ের সঙ্গে আচার তৈরিতে সাহায্য করছেন তিনি। বোঝাই যাচ্ছে বয়স বাড়লেও প্রেম এখনও অটুট।
এই সিনেমায় এক দিকে যেমন রয়েছে অমিতাভ-নীনা জুটি, অন্য দিকে এই প্রথম বলিউড সিনেমাতে অভিনয় করতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা।
সিনেমার প্রথম ঝলক সামনে আসার পরই দর্শক মনে সৃষ্টি হয়েছে উত্তেজনা। আর এবার প্রকাশ্যে এসেছে সিনেমার গান। যে গানে বিগ বি এবং নীনাকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন সবাই। দু’জনের রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকের। গানটি গেয়েছেন অমিত ত্রিবেদী এবং লিখেছেন স্বনন্দ কিরকিরে।
এই সিনেমার মাধ্যমে জীবনে পরিবারের মূল্য কতটা, সেই বার্তা দিতে বলতে চাইছেন পরিচালক বিকাশ বহেল। ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
সূত্র: আনন্দবাজার অনলাইন
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার