টোল-ফ্রি নম্বর চালু করলো এলজি ইলেক্ট্রনিকস
ডিজিকন টেকনোলজিস লিমিটেড-এর তত্ত্বাবধানে টোল-ফ্রি কাস্টমার কেয়ার সার্ভিস চালু করেছে এলজি ইলেক্ট্রনিকস বাংলাদেশ। গ্রাহকরা প্রতিদিন সকাল ৮:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত এই সেবা উপভোগ করতে পারবেন। এলজি ইলেক্ট্রনিকসের যেকোন পণ্য ও সেবা সংক্রান্ত তথ্যের জন্য কল করুন ০৮০০০-৫৪৫৪৫৪ নম্বরে।
সম্প্রতি টোল-ফ্রি কাস্টমার কেয়ার সার্ভিসটি এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চালু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ-এ এলজি’র ম্যানেজিং ডিরেক্টর ইয়ংগিল কো; হেড অব কর্পোরেট ব্র্যান্ডিং হাসান মাহমুদুল; হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিকস অ্যান্ড আইটি আশিকুল ইসলাম; এবং কাস্টমার ডিপার্টমেন্ট-এর ম্যানেজার ফরহাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে এলজি বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ইয়ংগিল কো বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই এই টোল-ফ্রি নম্বরটি চালুর পরিকল্পনা করছিলাম এবং অবশেষে এটি চালু করতে পেরে আমরা আনন্দিত। আশা করি গ্রাহকরা এর দ্বারা ভীষণ উপকৃত হবেন। এখন গ্রাহকরা আরও সহজে ও সাচ্ছন্দ্যে এলজি’র পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন এবং যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।”
কাস্টমার ডিপার্টমেন্ট-এর ম্যানেজার ফরহাদ হোসেন বলেন, “এই টোল-ফ্রি সেবার প্রধান সুবিধা হলো গ্রাহকরা এখন থেকে খরচের চিন্তা ছাড়াই তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলতে পারবেন এবং আমরাও তাদের সহজে সমস্যার সমাধান প্রদান করতে পারবো। এই সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের সেরামানের সেবা দিতে পারবো বলে আমি আশাবাদী।”
সাদিক পলাশ / সাদিক পলাশ
পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা
পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড
সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার
সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার
গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ
বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান