অস্কারে যাচ্ছে ‘হাওয়া’
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার অস্কারে যাচ্ছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা আসন্ন ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে অংশ নেবে। তথ্যটি নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।
তিনি বললেন, “এ বছর অস্কারে যাওয়ার জন্য দুটি সিনেমা জমা পড়েছিলো। এগুলো হলো ‘কুড়া পক্ষীর শূন্যে ওড়া’ ও ‘হাওয়া’। এর মধ্য থেকে ‘হাওয়া’কে বেছে নিয়েছেন জুরি বোর্ডের সদস্যরা।”
প্রতি বছরই বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানো হয়। যদিও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অর্জনের দেখা পায়নি দেশের সিনেমা। সেই অপূর্ণতার গল্পটা কি ‘হাওয়া’র মাধ্যমে সমাপ্ত হবে? উত্তরের অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
তবে আব্দুল্লাহ আল মারুফ জানালেন, ‘হাওয়া’র টেকনিক্যাল দিকগুলোতে মুগ্ধ হয়েছেন জুরি বোর্ডের সদস্যরা। এজন্য তারা সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।
‘হাওয়া’ সিনেমাটি নির্মিত হয়েছে সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার প্রমুখ। এটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
উল্লেখ্য, চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। ২০২৩ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এর ৯৫তম আয়োজন। এতে ২৪টি শাখায় প্রদান করা হবে পুরস্কার।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার