ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ছেলেমেয়েরা যেন আমার মতো না হয় : শ্বেতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৩:৩৬

শুধু ভারত নয়, সীমানা পেরিয়ে দূর দূরান্তে নিজের কর্মের মহিমা বিস্তার করেছেন শক্তিশালী অভিনেতা অমিতাভ বচ্চন। তাই তার পরিবারের উপর অনুরাগীদের রয়েছে আলাদা এক ধরণের আকর্ষণ। যদিও পরিবারের অন্য সদস্যের চেয়ে কিছুটা আত্মগোপনেই থাকেন অমিতাভ-কন্যা শ্বেতা। তিনি এবার হঠাৎ বললেন, ‘ছেলেমেয়েরা যেন আমার মতো না হয়’। কিন্তু কেনো?

জীবনে যা পেয়েছেন, তা নিয়েই খুশি শ্বেতা। ইঁদুর দৌড়ে তাই কখনও সামিল করেননি নিজেকে। নন উচ্চাকাঙ্ক্ষীও। তিনি একাধারে মডেল, লেখিকা, ব্যবসায়ী। তবু নিজেকে এখনও অর্থনৈতিক ভাবে পুরোপুরি ভাবে স্বাধীন মনে করেন না শ্বেতা বচ্চন নন্দা। অমিতাভ এবং জয়া বচ্চনের কন্যা। তবে অমিতাভ-কন্যা চান, তার সন্তানদের যাতে টাকাপয়সার জন্য কারও উপর নির্ভরশীল না হতে হয়।

শ্বেতার মেয়ে নভ্যা নভেলি নন্দা একজন উদ্যোগপতি। আগাগোড়াই 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর ঝাঁ চকচকে পৃথিবী থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন নভ্যা। অভিনয় জগতে পদার্পণের ইচ্ছে নেই তার। তবে কিছু দিন আগে একটি বহুজাতিক প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনের হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেছেন অমিতাভ-জয়ার নাতনি।

অন্য দিকে, বলিউডে হাতেখড়ি হতে চলেছে শ্বেতার ছেলে অগস্ত্যা নন্দার। জোয়া আখতারের 'দ্য আর্চিজ'-এ দেখা যাবে তাকে। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার গুরুত্ব কতটা, তা ইতোমধ্যেই সন্তানদের বুঝিয়েছেন শ্বেতা। তার কথায়, “আমি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী নই। আমার উচ্চাকাঙ্ক্ষাও নেই। কিন্তু আমি চাই না, আমার ছেলেমেয়েরাও এ রকম হোক।”

শ্বেতার আরও বলেন, “আমি চাই, ওরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক। তার আগে যাতে বিয়ে বা নিজেদের পরিবার তৈরি করার কথা ওরা না ভাবে। বিশেষত আমার মেয়েকে যাতে অর্থের জন্য কারও উপর নির্ভরশীল না হতে হয়।” সম্প্রতি নভ্যার পডকাস্ট অতিথি হয়ে এসেছিলেন শ্বেতা এবং জয়া। বচ্চন পরিবারের তিন প্রজন্মের নানা অজানা আখ্যান উঠে আসে সেই অনুষ্ঠানে। 

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের