ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জামিন পেলেন জ্যাকলিন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ১২:২২

মানি লন্ডারিং মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সোমবার (২৬ সেপ্টেম্বর) দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট ৫০ হাজার রুপি বন্ডে অন্তবর্তীকালীন জামিন দেন এই অভিনেত্রীকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম দেওয়া হয়েছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করে। গত ১২ সেপ্টেম্বর তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের কারণে হাজির হননি তিনি। পরে পাটিয়ালি আদালত তাকে হাজির হতে বলেন। তারই ধারাবাহিকতায় আজ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

সাদা শার্ট ও কালো রঙের ট্রাউজার পরে আদালতে হাজির হয়েছিলেন জ্যাকলিন। এ মামলার পরবর্তী শুনানির ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ— প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এর মধ্যে থেকে ৭ কোটি রুপির সম্পদ ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।

জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের