৫ লাখ বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে : সৌদি রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা দেওয়ার সংখ্যা বাড়ছে। প্রতিদিন ঢাকার সৌদি দূতাবাস প্রায় ৪ হাজার ভিসা দিচ্ছে। গত ৬ মাসে ৫ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস।
রবিবার সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান। সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-সৌদি আরব নানা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে।
বিশেষ করে সৌদির নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে বাংলাদেশ অংশ নিয়েছে। বাংলাদেশে যথাযথ পরিবেশের কারণে অনেক সৌদি কোম্পানি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবে ২.৬ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি উভয় দেশের উন্নয়নে কাজ করছে। তারা রেমিট্যান্সও পাঠাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের বহুমুখী সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে। উভয় দেশ একে অপরের উন্নয়নে অবদান রাখছে। আগামী দিনে উভয় দেশের দ্বিপক্ষীয় ও বহুমুখী সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন তিনি।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ