ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মাদক মামলার শাস্তি দৃশ্যমান হলে ডিমান্ড-সাপ্লাই কমে যেত : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ৪:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মাদক মামলার বিচারে আমরা চেয়েছিলাম বিশেষ ট্রাইব্যুনাল চাইছিলাম। আমরা সেটা এখনো পাইনি। যদি শাস্তিটা দৃশ্যমান হতো তাহলে মাদকের ডিমান্ড হ্রাস ও সাপ্লাই কমে যেত। তিনি কারাগারগুলোতে বন্দিদের ৬০ শতাংশই মাদক মামলার। 

বিচারের সময় সাক্ষী পাওয়া যায় না। লম্বা জট লেগেছে মামলার। সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলখানায় গিয়ে দেখুন, মাদকের মামলায় পুলিশের সদস্য যেমন আছে, র‍্যাবের সদস্যও আছে। আবার তেমনি অন্য ব্যবসায়ীরাও রয়েছেন। পুলিশ হলে তাদের আইন আলাদা হবে, বিষয়টি এমন নয়।’

ডোপ টেস্টের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশে যারা মাদক নেয় তদেরকে ডোপ টেস্ট করা হচ্ছে। ডোপ টেস্টে পজিটিভ হলে তাকে সাসপেন্ড করা হচ্ছে। এই জায়গাটাতে আমরা খুব কঠিন অবস্থানে চলে আসছি।’

প্রীতি / প্রীতি

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

পোশাকশ্রমিকদের আন্দোলন : টিয়ারশেলে আতঙ্কিত কোমলমতি শিশু ও অভিভাবকরা

তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ

মিরপুরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, আহত চালক

ঢাকায় ই-রিকশা চলবে আটটি জোনে, নিবন্ধন শুরু কাল থেকে

প্রধানমন্ত্রী গ্রিডের বিদ্যুৎ নিচ্ছেন না: বিদ্যুৎমন্ত্রী

পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৫ মেট্রোস্টেশন বন্ধ

শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ

শুধু রাজনৈতিক বিপ্লব নয়, এবার দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন