৬০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে জাইকা : পরিকল্পনামন্ত্রী
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশকে ৬০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে সোমবার জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়ার বিদায়ী সাক্ষাৎ শেষে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ডলার সহায়তা এখনো আলোচনা পর্যায়ে আছে। জাইকার বিদায়ী এবং নতুন প্রতিনিধি সঙ্গে আলোচনায় বুঝতে পারলাম তারা বাজেট সহায়তা নিয়ে ইতিবাচক। তাদের কাছ থেকে ৬০০ মিলিয়ন ডলার সাপোর্ট পেতে পারি। তবে এ বিষয় এখনো এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আড়াই হাজারে জাপানি অর্থায়নে ইকোনমিক জোন হচ্ছে। প্রকল্পটি দ্রুত শেষ করতে চায় জাইকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও কাজ করতে চাই। এই খাতে জাইকাও সহায়তা করতে আগ্রহী। আমাদের নৌবন্দরগুলো, অবকাঠামো খাত, রেল, সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায় জাইকা।
বিদায়ী জাইকা প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া বলেন, ‘করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ খুব দ্রুত ও সুন্দর করে সামলে নিয়েছে। নানা চ্যালেঞ্জের মত বাংলাদেশ তার অগ্রগতি ধরে রেখেছে।’
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ