ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ৪:৫৬

শারদীয় দূর্গা পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। অফারটি চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

এছাড়া, পূজার কেনাকাটায় জিল’স, ফেস ওয়াস ও বেক্সি ফেব্রিক্স–এ পছন্দের কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৫% থেকে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট।

পোশাক, জুতা, অ্যাক্সেসরিজ, রেস্টুরেন্ট সহ দেশজুড়ে ৯০০ আউটলেটে কেনাকাটা বা খাওয়া দাওয়া করে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক দিনে ১০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

বিকাশ অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে অফারগুলো পেতে পারেন গ্রাহকরা। অফারগুলোর বিস্তারিত জানা যাবে www.bkash.com/payment/ - এই লিংকে­। বিকাশ অ্যাপের মাধ্যমে হোমস্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর দিয়ে অথবা সরাসরি কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা পেমেন্ট করতে পারছেন।

পাশাপাশি, গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের ‘অফার’ অংশে গিয়ে চলমান সব অফার সম্পর্কে জানতে পারেন। গ্রাহক চাইলে ‘বিকাশ ম্যাপ’ থেকে ‘মার্চেন্ট’ অপশনে গিয়ে অফার বাটনে ক্লিক করে তার আশেপাশের যে আউটলেটগুলোতে অফার চলছে সেগুলোর লোকেশনসহ বিস্তারিত দেখে নিতে পারেন। এছাড়া, ‘মাই বিকাশ’ অংশের ‘মাই অফার’ বটনে ট্যাপ করলে গ্রাহক তার জন্য নির্বাচিত অফারগুলো এক জায়গায় খুঁজে পাবেন।

এমএসএম / এমএসএম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি