ব্লক মার্কেটে ৭৭ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৬১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ১৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে যমুনা ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বার্জার পেইন্টস লিমিটেড ১১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ডাচ-বাংলা ব্যাংক ৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সোমবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৭২ লাখ টাকা, বিডিকম অনলাইন ২ কোটি ৯২ লাখ টাকা, বিকন ফার্মা ১ কোটি ৯১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ কোটি ১৮ লাখ টাকা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৪ কোটি ৬৫ লাখ টাকা, আইপিডিসি ফিন্যান্স ৮ কোটি ৬৫ লাখ, মার্কেন্টাইল ব্যাংক ৩ কোটি ৫০ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৬০ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩ কোটি ৫৬ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৯১ লাখ টাকা লেনদেন করেছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে