ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৬-৯-২০২২ বিকাল ৫:০
মাদক সেবন নিরুৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর)  দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উক্ত র‍্যালি শুরু হয়ে ক্যাম্পাস ও দিনাজপুর-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।
 
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালক, হল সুপারসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 
 
র‍্যালি শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মকে মাদকের করাল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এক্ষেত্রে তিনি কাউকেই ছাড় দিচ্ছেন না। আজেকর এটি শুধু একটি র‍্যালি নয়, এটি সচেতনতা তৈরির মাধ্যম। 
 
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের বিষয়ে আপনারা নিয়মিত শিক্ষার্থীদের কাউন্সিলিং করবেন। পাশাপাশি আমাদেরকে মাদক বিরোধী অভিযান জোরদার করতে হবে। 
 
সবশেষে, হাবিপ্রবিকে মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ